কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ২০:০১, ১০ মার্চ ২০২৪
কমলগঞ্জে গায়ে হলুদের কনের গলায় ছু রি, চাচাতে বোন আটক
প্রতীকী ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গায়ে হলুদের অনুষ্ঠানে কনের গলায় ছুরির আঘাত করার অভিযোগে কনের চাচাতো বোনকে আটক করা হয়েছে। ঘটনায় দায়েরকৃত মামলায় চাচাতো বোনকে আটক করেছে পুলিশ।
গত শনিবার (০৯ মার্চ) রাতে শমশেরনগর চা বাগানের রেলি টিলায় এ ঘটনা ঘটে। শমশেরনগর ইউপি সদস্য ইয়াকুব আলীর সহযোগিতায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সুনছড়া চা বাগান থেকে নিচু রেলি ওরফে বৃষ্টিকে (২৫) আটক করেছে।
জানা যায়, শমশেরনগর চা বাগানের রেলিটিলার সুরনারায়নের কনে সীমা রেলি (২১) এর বিয়ের দিন ধার্য্য ছিল গত ৬ মার্চ বুধবার। গত মঙ্গলবার রাতে সীমার গায়ে হলুদের আসর বসে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষে ঘরে আসার পর পাশের ঘরের নেচু রেলি ওরফে বৃষ্টি (২৫) পিছনের দরজা দিয়ে কনে সীমা রেলিকে চুমু দিতে ডাক দেয়। এ সময়ে দরজা খুলে বের হলে নেচু রেলির হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কনে সীমা রেলির গলায় আছড় দিলে গুরুতর রক্তাক্ত হয়। এ সময় ঘটনাস্থল থেকে বৃষ্টি দ্রুত পালিয়ে যায়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন নেচু রেলী ওরফে বৃষ্টিকে আটক করা হয়েছে। রোববার সকালে তাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























