ঢাকা, রোববার   ২৬ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৩ ১৪৩৩

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১১:২২, ১৬ মার্চ ২০২৪

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী চা শ্রমিকের মৃ ত্যু, সড়ক অবরোধ

সড়ক অবরোধ করে প্রাত ৩ ঘণ্টা বিক্ষোভ প্রদর্শন করেন চা শ্রমিকরা। ছবি- আই নিউজ

সড়ক অবরোধ করে প্রাত ৩ ঘণ্টা বিক্ষোভ প্রদর্শন করেন চা শ্রমিকরা। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কানিহাটি চা বাগানে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী প্রাইভেট কার চাপায় কুঞ্জ বালা মৃধা (৫০) নামে এক নারী চা শ্রমিকের মৃ ত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে কানিহাটি চা বাগানে সাধারণ চা শ্রমিকরা শমশেরনগর-চাতলাপুর সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

শুক্রবার (১৫ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলার শমশেরনগর-চাতলাপুর সড়কের ক্যামেলিয়া হাসপাতালের সামনে এ দু র্ঘ ট না ঘটে। নি হ ত কুঞ্জ বালা বাগানের অফিস লাইনের বাসিন্দা বলে জানা গেছে। 

এ ঘটনার প্রতিবাদে কানিহাটি চা বাগানে সাধারণ চা শ্রমিকরা শমশেরনগর-চাতলাপুর সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রাত সাড়ে ৮টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল বিক্ষুব্ধ নারী পুরুষ চা শ্রমিকরা। পরে কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, কমলগঞ্জ থানার ওসি সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

চা ছাত্র যুব পরিষদ কানিহাটি চা বাগানের সাধারণ সম্পাদক সৌরভ বীন জানান, কানিহাটি চা বাগানের নিয়মিত শ্রমিক কুঞ্জ বালা মৃধা সেকশনে কাজ শেষে বাড়ি ফিরছেন। বিকাল ৫টার দিকে ক্যামেলিয়া হাসপাতালের সামনের পাকা রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বাগানের ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ ত ঘোষণা করেন।


বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিক নি হ ত ও রাস্তা অবরোধের খবর জানার পর কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, কমলগঞ্জ থানার ওসি সাইফুল ইসলামসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। 

তিনি জানান, গাড়ি চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। 

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়