রাজন চন্দ, তাহিরপুর (সুনামগঞ্জ)
তাহিরপুরে নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ সম্পন্ন, জানালেন এমপি
হাওরের বেশ কয়েকটি ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন এমপি রণজিৎ সরকার। ছবি- আই নিউজ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সর্ববৃহৎ মাটিয়ান ও গুরুমার হাওরের বেশ কয়েকটি ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার।
শনিবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত মাটিয়ান হাওরের বোয়ালমারা বাঁধ ও স্লুইসগেট সংলগ্ন কয়েকটি বাঁধ ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত গুরমার হাওরের বর্ধিতাংশ প্রকল্পের বেশ কয়েকটি বাঁধ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে এমপি রনজিত চন্দ্র সরকার বলেন, তাহিরপুর উপজেলায় নির্ধারিত সময়ের মধ্যে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ সম্পন্ন হয়েছে। দু,একটি বাঁধের কাজ অসম্পন্ন রয়েছে সেগুলো খুব দ্রুত সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেছি।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, উপজেলা আওয়ামীলীগের সদস্য আজিজুল হক, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজন চন্দ,রোমান মিয়া প্রমুখ।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























