জেসমিন মনসুর
আপডেট: ১৩:৫৭, ১৮ মার্চ ২০২৪
মৌলভীবাজারে যুক্তরাজ্য ভ্রমণের দিনগুলো বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও দোহা মাহফিল
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের বিশিষ্ট লেখক আইনজীবী ও শিক্ষাবিদ ড. মোহাম্মদ আবু তাহেরের যুক্তরাজ্য ভ্রমণের দিনগুলো বইয়ের প্রকাশনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ মার্চ বিকেলে মৌলভীবাজার শহরের মামার বাডির কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরাম মৌলভীবাজারের সভাপতি লেখক ড. আবু তাহের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরাম মৌলভীবাজারের সাধারণ সম্পাদক বাবুল উদ্দিন খান।

বই প্রকাশনা অনুষ্ঠান ও দোহা মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদকমণ্ডলীর সভাপতি বৃটেনের কমিউনিটি লিডার ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর, যুক্তরাজ্য বিশিষ্ট ব্যাবসায়ী মো. আব্দুল হান্নান, প্রবীণ সাংবাদিক বকশি ইকবাল আহমদ, অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল, অধ্যাপক মোহাম্মদ সেলিম, সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, কবি সুমিত্র দেব টিটু, এম মুহিবুর রহমান মুহিব, কবি পুলক ধর, কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর সহ সভাপতি ফারুক আহমদ প্রমুখ।
এ ছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, কবি, আইনজীবী, মসজিদের ইমাম, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা নিজেদের বক্তব্যে বইটির বহুল প্রচার প্রত্যাশা করেছেন। পরে শিক্ষা ও সামাজিক উন্নয়ন ফোরাম মৌলভীবাজারের উদ্যোগে আয়োজনে ইফতারের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা বশির আহমেদ।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























