মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৯:৫১, ১৮ মার্চ ২০২৪
এখনো মেলেনি কুলাউড়ায় বিএসএফের গুলিতে নি*হতের লা শ
নি হ ত কিশোর সাদ্দাম। ছবি- সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাদ্দাম নামের এক বাংলাদেশি কিশোর প্রা ণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে, এ ঘটনার একদিন অতিবাহিত হয়ে গেলেও এখনো স্বজনরা ফিরে পান নি হ তে র লাশ।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আরো একজন আ হ ত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (১৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের শিকড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
নি হ ত সাদ্দাম (১৩) উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া বস্তির আছকির মিয়ার ছেলে। আ হ ত হয়েছেন ওই গ্রামের মৃত সাদই মিয়ার ছেলে ছিদ্দিক (৩৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে সাদ্দাম নিজের পালিত দুটি গরু আনতে পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্তে যায়। এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার মাগুরউলি এলাকায় বিএসএফের একটি টহল দল তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই সাদ্দাম মা রা যায়। একই সময়ে গু লি বিদ্ধ হন সাথে থাকা ছিদ্দিকও।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, কর্মধা ইউনিয়নের সীমান্তে বিএসএফের গুলিতে একজন নি হ ত ও আরেকজন গু লি বি দ্ধ হয়েছেন। খবর পেয়ে তাঁরা সেখানে গিয়েছিলেন। হতাহত ব্যক্তিরা কী কাজে সীমান্তে গিয়েছিলেন, সেটা বিজিবি ভালো বলতে পারবে।
এদিকে এখনো সাদ্দামের লা শ না পাওয়ায় তাদের পরিবারে বইছে শোকের মাতম।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























