Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৬, ১৯ মার্চ ২০২৪

মুন্সিবাজারে খাবারে নিষিদ্ধ রং, ভোক্তার অভিযান 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা শাখার অভিযান। ছবি- আই নিউজ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা শাখার অভিযান। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে খাবারে নিষিদ্ধ ঘোষিত রং ব্যবহারের অভিযোগে এক দোকানে জরিমানা করা হয়েছে। পাশাপাশি বাজারের অন্য আরেকটি দোকানে পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা শাখার অভিযানে এসব জরিমানা করা হয়। ভোক্তার মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন জায়গায় আজ তদারকি অভিযান চালানো হয়। 


পবিত্র রমজান উপলক্ষে  ন্যায্য দামে নিত্য প্রয়োজনীয় পণ্য প্রাপ্তির নিশ্চত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই ধারাবাহিকতায় রমজানে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ মৌলভীবাজার জেলা কার্যালয়। 

আজকের অভিযানে খাদ্য পণ্যের সাথে নিষিদ্ধ ঘোষিত রং মিশ্রণ করা, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণে তারিখ ও মূল্য লেখা না থাকাসহ বিভিন্ন অনিয়মেরদায়ে মুন্সিবাজারের ফুড গার্ডেনকে ১৫ হাজার টাকা, পারভেজ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। ২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। 

নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ মৌলভীবাজার জেলা কার্যালয়। 

আই নিউজ/এইচএ  

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়