শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত সেমিনার
ছবি- আই নিউজ
"প্রবাসীর কল্যাণ মর্যাদা-আমাদের অঙ্গীকার' স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার" এ স্লোগান সামনে রেখে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ হল রুমে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এবং মৌলভীবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মৌলভীবাজারের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আক্তার হোসেন।
প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে স্বাগত বক্তব্য দেন এবং প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশনে ব্যাখা দেন মৌলভীবাজার জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন।
এছাড়া, সেমিনার অংশ নেন জেলা জনশক্তি জরিপ কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মো. রমজান আলী সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা, হরিজন সম্প্রদায়ের নেতৃবৃন্দ, প্রবাসী পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























