Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০১, ২১ মার্চ ২০২৪

কমলগঞ্জে দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

অর্ধ শতাধিক হতদরিদ্র লোকের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ছবি- আই নিউজ

অর্ধ শতাধিক হতদরিদ্র লোকের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ছবি- আই নিউজ

স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ.কে- এর নির্বাহী পরিচালক কবি নূরজাহান শিল্পীর উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জে অর্ধশতাধিক হতদরিদ্র লোকদের মধ্যে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা ২টায় শমশেরনগর সাংবাদিক সমিতি কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (নি.) শামীম আকনজি, সাংবাদিক জয়নাল আবেদীন, সমাজকর্মী আব্দুল মালিক প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনা সভায় আলোচকরা বলেন, স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান কবি নূরজাহান শিল্পী একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী। সূদুর ইংল্যান্ডে থেকেও নিজের চাকুরী জীবন, সংসারিক জীবনের পাশাপাশি মহতি উদ্যোগে সম্পৃক্ত রয়েছেন। করোনাকালীন সময়কাল থেকে তিনি নানাভাবে বাংলাদেশের গরিব, অসহায় লোকদের সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। তাঁর এই সহযোগিতা মানব কল্যাণে উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে।  

অনুষ্ঠানে অর্ধ শতাধিক হতদরিদ্র লোকের মধ্যে এক লিটার সোয়াবিন তেল, এক কেজি পেঁয়াজ, আধা কেজি চিনি, আধা কেজি চানা, আধা কেজি মসুর ডাল, এক প্যাকেট সেমাই বিতরণ করা হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়