ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৩, ২৩ মার্চ ২০২৪
আপডেট: ১৫:০০, ২৩ মার্চ ২০২৪

মৌলভীবাজারে টিফিনস রেস্টুরেন্ট এন্ড টেকওয়ের উদ্বোধন

টিফিনস ইন্ডিয়ান রেস্টুরেন্ট এন্ড টেইকওয়ের উদ্বোধন। ছবি- আই নিউজ

টিফিনস ইন্ডিয়ান রেস্টুরেন্ট এন্ড টেইকওয়ের উদ্বোধন। ছবি- আই নিউজ

ফিতা ও কেক কেটে মৌলভীবাজার শহরের কোর্ট রোডে  টিফিনস ইন্ডিয়ান রেস্টুরেন্ট এন্ড টেইকওয়ের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যায় উদ্বোধনী পর্বে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সেলিম বারী ও সালেহ বারী আমন্ত্রিত অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান।

ইউকে বিডি টিভির চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরের পরিচালনায় ফিতা ও কেক কেটে টিফিনস ইন্ডিয়ান রেস্টুরেন্ট এন্ড টেকওয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, সমাজসেবক আকিল আহমেদ, বাসস জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ডা. ছাদিক আহমদ, জেলা তাঁতীলীগের সভাপতি আলী হায়দার, একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল, ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিনসহ আরও অনেকে।

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে টিফিনস ইন্ডিয়ান ইন্ডিয়ান রেস্টুরেন্ট এন্ড টেকওয়ের সাফলতা কামনা করেন।

উদ্বোধনী শেষে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আইয়ুব আলী খাঁন। পরে আমন্ত্রিত সবাইকে মজাদার ইফতার পরিবেশন করা হয়।

আয়োজকরা জানান- মানসম্পন্ন, সু-স্বাস্থ্যকর ও সু-স্বাদু খাবারের স্বাদ দিতে এই রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে। অত্যাধুনিক ডিজাইন এবং মনোরম পরিবেশে কাস্টমার সেবা দেওয়া হয়।  

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়