Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৮ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৪ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:০১, ২৩ মার্চ ২০২৪
আপডেট: ২০:৩৭, ২৩ মার্চ ২০২৪

ছিন্নমূল মানুষের মধ্যে এমপি জিল্লুর রহমানের ইফতার বিতরণ

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজার শহরের বিভিন্ন পয়েন্টে ছিন্নমূল মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। বিতরণ শেষে সবাইকে নিয়ে তিনি সড়কেই রোজার ইফতার সম্পন্ন করেন ।

শনিবার (২৩ মার্চ) বিকেলে মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোড ও কুসুমবাগ এলাকায় ইফতারী বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানার ওসি কেএম নজরুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নজমুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুর রহমান রেনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।


বিতরণ শেষে মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবার আমরা সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করছি। এরই ধারাবাহিকতায় আজ মৌলভীবাজার শহরের বিভিন্ন পয়েন্টে আমরা ইফতার বিতরণ করলাম।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়