কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় চা শ্রমিকের মৃ ত্যু: গাড়িচালক গ্রেফতার
পুলিশের হাতে গ্রেফতার ঘাতক গাড়িচালক লুৎফুর রহমান। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কানিহাটি চা বাগানে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী প্রাইভেট কার চাপায় কুঞ্জ বালা মৃধা (৫০) নামে এক নারী চা শ্রমিকের মৃ ত্যু র ঘটনার ৮দিন পর মামলার মূল আসামী ঘাতক চালককে গ্রেফতার করা হবে।
গত শনিবার (২৩ মার্চ) রাতে রাজনগর এলাকা থেকে ঘাতক গাড়ির চালক লুৎফুর রহমান (৪২)-কে গ্রেফতার করে শমশেরনগর ফাঁড়ির পুলিশ। এসময় জব্দ করা হয়েছে প্রাইভেট কার।
গ্রেফতারকৃত লুৎফুর রহমান রাজনগর উপজেলার কাটাজুড়ি গ্রামের বাসিন্দা।
গত ১৫ মার্চ শুক্রবার বিকাল ৫টার দিকে কানিহাটি চা বাগানের নিয়মিত শ্রমিক কুঞ্জ বালা মৃধা সেকশনে কাজ শেষে বাড়ি ফেরার সময় উপজেলার শমশেরনগর-চাতলাপুর সড়কের ক্যামেলিয়া হাসপাতালের সামনের পাকা রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে অন্যান্য শ্রমিকরা তাকে উ দ্ধা র করে বাগানের ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ ত ঘোষণা করেন। নি হ ত কুঞ্জ বালা বাগানের অফিস লাইনের বাসিন্দা।
এ ঘটনার প্রতিবাদে কানিহাটি চা বাগানে সাধারণ চা শ্রমিকরা শমশেরনগর-চাতলাপুর সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রাত সাড়ে ৮টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল বিক্ষুব্ধ নারী পুরুষ চা শ্রমিকরা। পরে কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, কমলগঞ্জ থানার ওসি সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দ্রুত সময়ের মধ্যে আসামী গ্রেফতার ও নি হ তে র পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কমলগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিক নিহতের ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা হলে এই মামলার মূল আসামী লুৎফুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে রোববার (২৪ মার্চ) সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























