Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৫, ২৪ মার্চ ২০২৪

বড়লেখা, কুলাউড়া ও জুড়ী উপজেলার নির্বাচনের তারিখ কবে

ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে স্থানীয় পর্যায়ে শুরু হয়ে গেছে নির্বাচনি আমেজ। প্রথম ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে সিলেট বিভাগে ১১টি উপজেলা পরিষদে নির্বাচন হবে। এরমধ্যে রয়েছে মৌলভীবাজার জেলার ৩ উপজেলা। এগুলো হলো জুড়ি, কুলাউড়া ও বড়লেখা উপজেলা। এই তিন উপজেলায় আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

নির্বাচন কমিশনের সভাকক্ষে কমিশনের ২৯তম সভায় উপজেলা পরিষদ নির্বাচন আয়োজনের এ সিদ্ধান্ত গৃহীত হয়।  

এদিকে নির্বাচনের তারিখ ঘোষণার পরপর মাঠে সরব হয়েছেন উপজেলা নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা।
জনসংযোগ, ইফতার পার্টি, দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণের মাধ্যমে ভোটারদের নিজেদের পক্ষে আনার চেষ্টা করছেন তাঁরা।

কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু ও সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম ইতিমধ্যে নিজেদের প্রার্থীতা ঘোষনা দিয়ে মাঠে কাজ শুরু করেছেন। দলীয় প্রতীক না থাকায় আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী হলে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। নিজেদের জনপ্রিয়তা যাচাই করে যে জনগণের কাছে গ্রহনযোগ্যতা পাবেন তিনি বিজয়ী হবে বলে সাধারণ ভোটাররা মনে করছেন।

অপরদিকে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শ্রীমঙ্গলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা প্রচার-প্রচারণায় সরব হয়েছেন। অনেকে ফেসবুক ও নানা মাধ্যমে তাদের প্রার্থিতা জানান দিচ্ছেন। চেয়ারম্যান পদে এখন পর্যন্ত বর্তমান ও নতুন মিলিয়ে অন্তত ৩ জন প্রার্থী মাঠে নেমেছেন। এদের অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা।

শ্রীমঙ্গল উপজেলায় বর্তমান চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আছকির মিয়া, জাতীয় শ্রমিক লীগের উপজেলা কমিটি সহ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরুণ নেতা প্রেম সাগর হাজরা।

আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা জানান, এবারের নির্বাচনে নৌকা প্রতীক না থাকায় দলীয়ভাবে বাঁধা বিপত্তি নাই। তার পরও দল কাউকে না কাউকে পরোক্ষ সমর্থন দেবে। ফলে তারা নিজ নিজ যোগ্যতায় ভোট চাইবেন। দলীয় প্রতীক না থাকাতে নির্বাচন উৎসবমূখর পরিবেশ বিরাজ করবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়