নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ১৭:১১, ২৭ মার্চ ২০২৪
মা রা গেল জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেঁচে ফেরা শেষ শিশুটিও
ছবি- ফেসবুক থেকে সংগৃহীত
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৫ জনের মৃ ত্যু র ঘটনায় বেঁচে যাওয়া পরিবারের শেষ সদস্য শিশুটিও মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মৃ ত্যু র সাথে পাঞ্জা লড়ে মৃ ত্যু র কোলে ঢলে পড়েছে বার বছর বয়সী শিশু সোনিয়া আক্তার।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাতে মারা যায় শিশু সোনিয়া। সোনিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া বাক প্রতিবন্ধী ফয়জুর রহমানের ছোট মেয়ে। ওই ঘটনায় সোনিয়ার পরিবারের বাকি সদস্যরাও প্রাণ হারান।
এর আগে মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল ৪টায় নি হ ত দে র নিজগ্রাম গোয়ালবাড়িতে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে মৌলভীবাজার জেলা পুলিশ সুপারসহ গোয়ালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। তাদের জানাজায় সহস্রাধিক মানুষ উপস্থিত হন।
মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে বসতঘরের মধ্যে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু সোনিয়াদের পাঁচজনের মৃ ত্যু হয়। সোনিয়াকে নিয়ে এ ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে। নিহতরা হলেন- ফয়জুর রহমান (৫০), তার স্ত্রী শিরি বেগম (৪৫), মেয়ে সামিয়া (১৫ ), সাবিনা (০৯) একমাত্র ছেলে সায়েম (৭) এবং সোনিয়া আক্তার (১২)।
নিহতদের প্রতিবেশিরা জানান, ফয়জুর রহমান (৫০) একজন বাক প্রতিবন্ধী ছিলেন। তিনি সম্প্রতি তাঁর ঘরে বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য মিটার লাগিয়েছিলেন। আর্থিক অবস্থা খারাপ থাকায় সেই মিটারটি কিনে দেন আরেক প্রতিবেশী। নি হ ত ফয়জুর রহমানের স্বপ্ন ছিল এ রমজানেই ঘরে বিদ্যুৎ সংযোগ নেওয়ার। কিন্তু, হাতে টাকা না থাকায় একটু একটু করে ব্যবস্থা করছিলেন। সবশেষে, মঙ্গলবার ভোরে এই বিদ্যুৎই তাঁর কাল হয়ে দাঁড়ায়।
মৌলভীবাজার পুলিশ সুপার মো. মঞ্জুর রহমান (বিপিএম, পিপিএম বার) বলেন, ধারণা করা হচ্ছে গত রাতের ঝড় বৃষ্টির কারণে বজ্রপাত বিদ্যুতের তারে পড়ে সেই তার ঘরের উপর পড়ে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে তাঁরা মারা গেছেন। যে বিদ্যুৎ লাইনটি এখানে পড়েছিল এটি ১১ হাজার কেভির একটি লাইন। এবং বাড়িটাও বিদ্যুতের লাইন যেদিক দিয়ে গেছে তাঁর একদম নিচে অবস্থিত। এ ধরনের ঘটনা দুঃখজনক।
এসময় সর্ব সাধারণকে বিদ্যুৎ ব্যবহারের ব্যাপারে সতর্ক হবারও আহ্বান জানান পুলিশ সুপার।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























