Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫০, ২৭ মার্চ ২০২৪

খাদ্যে নিষিদ্ধ দ্রব্য, শ্রীমঙ্গলে মিষ্টির দোকানে জরিমানা 

খাদ্যে ব্যবহার করা নিষিদ্ধ রঙ (ডান দিকের ছবি)। ছবি- আই নিউজ

খাদ্যে ব্যবহার করা নিষিদ্ধ রঙ (ডান দিকের ছবি)। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাদ্য তৈরি ও সংরক্ষণ করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে একটি মিষ্টির দোকানসহ দুইটি দোকানে জরিমানা করেছে ভোক্তার মৌলভীবাজার জেলা কার্যালয়।

বুধবার (২৭ মার্চ) শ্রীমঙ্গল  উপজেলার হবিগঞ্জ রোড, স্টেশন রোডসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়।

ভোক্তার সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে শ্রীমঙ্গল থানা পুলিশ ফোর্স। 

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে হবিগঞ্জ রোডে অবস্থিত শ্যামা সুইটমিট এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, স্টেশন রোডে অবস্থিত শাহ হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এ ব্যাপারে ভোক্তার মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, অভিযানে মোট ২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়