কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ সংক্রান্ত মতবিনিময় সভা
যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ সংক্রান্ত মতবিনিময় সভা। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি যাকাত ফান্ডে যাকাত সংগ্রহ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় ইসলামিক মিশন শমশেরগর এর আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ মডেল রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলার ফিল্ড অফিসার ইকবাল হোসেন চৌধুরী এর সভাপতিত্বে ও ইফা কমলগঞ্জ এর অফিস সহকারী আবু খয়ের এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক মিশন শমশেরনগর এর পোগ্রাম অফিসার মো. মুমিনুল হক।
এতে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বলরামপুর টাইটেল মাদ্রাসার মুহাদ্দীস আয়াজ আহমদ, বলরামপুর নোয়াগাঁও মাদ্রাসার মুহাদ্দিস দেলোয়ার হোসেন, কমলগঞ্জ ইমাম সমিতির সভাপতি মোবাশ্বির আলী, উসমানগড় মসজিদের খতিব লুৎফুর রহমান, কামুদপুর মসজিদের খতিব আবুল খয়ের প্রমুখ।
সভায় আলোচকরা বলেন, ইসলামের দৃষ্টিতে যাদের উপর যাকাত ফরজ তাদের যাকাত প্রদানে আরো সচেতনতা সৃষ্টি করতে হবে। আমাদের অনেকেই নানাভাবে অর্থ ব্যয় করে থাকেন, তবে নিজেদের খামখেয়ালিপনায় অনেক সময় যাকাত প্রদান করেন না কিংবা যাকাতের গুরুত্ব বুঝতে সক্ষম হচ্ছেন না। যথাযথভাবে যাকাত প্রদান করা হলে গরিব অসহায় লোকদের অভাব অনটন থাকতো না। তাই যাকাত প্রদানে মসজিদ ইমামদের ভূমিকা পালন করতে হবে।
যাকাত সংগ্রহ সংক্রান্ত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিবসহ শতাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























