নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৪, ৯ জুন ২০২৩
মৌলভীবাজারে জাল টাকাসহ একজন আটক
মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ হাজার টাকার জাল নোটসহ রকিব আলী নামে একজনকে আটক করা হয়েছে। গতকাল (৮ জুন) রাতে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোডের বাটন গ্যালারির দ্বিতীয় তলার শোরুম থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার রাতে সদর থানা পুলিশ মোবাইল ফোনে সংবাদ পেয়ে এক ব্যক্তিকে আটক করে রেখেছে। সদর থানার এসআই কে এম নুর ই আলম পুলিশ ঘটনার যাচাইয়ের জন্য ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরনের লুঙ্গির কোছা থেকে ৩০ টি ৫০০ টাকা মূল্যের জাল নোট জব্দ করেন।
আটককৃত রকিব আলী মৌলভীবাজার জেলার রাজনগর থানার চাটি মেলাঘর গ্রামের মৃত রইচ আলীর ছেলে।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এ(বি) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে ।
আরও পড়ুন
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
সর্বশেষ
জনপ্রিয়

























