ঢাকা, সোমবার   ০৪ মে ২০২৬,   বৈশাখ ২১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১০, ১৪ জুন ২০২৩

সিসিক নির্বাচন : সিলেটে নৌকার প্রচারণায় ফেরদৌস

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে এবার নৌকার প্রার্থীর পক্ষে ভোট প্রচারণায় এসেছেন বাংলা চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। এতে ভোটের প্রচারে ভিন্ন মাত্রা যোগ হয়েছে।

আজ বুধবার (১৪ জুন) বিকেলে নগরীর তালতলা, মির্জাজাঙ্গাল, লামাবাজার ও তার আশপাশ এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রচারণায় অংশ নেন তিনি। এসময় সাধারণ মানুষের সাথে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন ফেরদৌস।

গনসংযোগকালে ফেরদৌস বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২১ তারিখ নৌকা মার্কায় ভোট দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেটেও অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য দেশের অন্যান্য সিটির তুলনায় সিলেট সিটিতে আশানুরূপ উন্নয়নের ছোঁয়া লাগেনি।   আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সিলেটে ব্যাপক উন্নয়ন হবে। নৌকা মার্কার জয় মানে শেখ হাসিনার জয়, বাংলাদেশের জয়।

এ সময় তাঁকে দেখতে ভিড় জমান স্থানীয় ভোটাররা।

আইনিউজ/ই.উ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ