কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহে র্যালি ও মাছের পোনা অবমুক্ত
মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত র্যালি। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে কুলাউড়া উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে ও এনজিও সংস্থা হীড বাংলাদেশ’র সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার।
অনুষ্ঠানে বক্তব্য দেন কুলাউড়া থানার ওসি (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ, হীড বাংলাদেশ সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. দীল ইসলাম প্রমুখ।
এসময় হীড বাংলাদেশের কুলাউড়া শাখার ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন, কৃষি কর্মকর্তা সোহেল সিকদার সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, মৎস্য চাষী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























