ঢাকা, সোমবার   ০৪ মে ২০২৬,   বৈশাখ ২১ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৯, ২৫ জুলাই ২০২৩

মৌলভীবাজারে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ১ 

বিদেশি মদ ও ইয়াবাসহ আটক আজিজ মিয়া। ছবি- আরএমডি

বিদেশি মদ ও ইয়াবাসহ আটক আজিজ মিয়া। ছবি- আরএমডি

মৌলভীবাজার সদরে ১০ বোতল বিদেশি মদ ও ১৭ পিস ইয়াবাসহ আব্দুল আজিদ মিয়া (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ জুলাই) রাতে সদর উপজেলার কাগাবালা বাজার এলাকা থেকে আসামি আজিদ মিয়াকে আটক করা হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার এসআই মো. ইমতিয়াজ সরকারের নেতৃত্বে সোমবার রাত ৯টার দিকে আপার কাগাবালা ইউপির কাগাবালা বাজারে একটি বিশেষ অভিযান চালায় পুলিশ। বাজারের  রাজন ভ্যারাইটিজ স্টোরের সামনে থেকে আব্দুল আজিদ মিয়াকে আটক করে তাঁরা। 

এসময় আটক ব্যক্তির দেহ তল্লাশী করে অফিসার্স চয়েজ ব্লু হুইস্কি লেখা ১০ বোতল ভারতীয় মদ এবং ১৭পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

আটককৃত আব্দুল আজিদ মিয়া সদর থানাধীন কাগাবালা গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে। 

এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায়  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৩৬ (১) টেবিলের ২৪(ক)/১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ। 

পরে আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকালে আসামিকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ