মো. কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক জিতল শ্রীমঙ্গলের চিন্ময়ী
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক বিজয়ী চিন্ময়ী ভট্টাচার্য্য
শ্রীমঙ্গলের কৃতি সন্তান চিন্ময়ী ভট্টাচার্য্য আবৃত্তিতে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক লাভ করেছে। নির্ধারিত দিনে চিন্ময়ী রাষ্ট্রপতির কাছ থেকে এঈ পদক গ্রহণ করবে।
বুধবার (২৬ জুলাই) ঢাকার শিশু একাডেমিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সে কবি শামছুর রহমানের জনপ্রিয় কবিতা 'প্রশ্ন' আবৃত্তি করেছিল।
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২৩ এ জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তিতে 'খ' গ্রুপে ১ম স্থান অধিকার করে চিন্ময়ী ভট্টাচার্য্য স্বর্ণপদক লাভ করেছে। চিন্ময়ী শ্রীমঙ্গলের নটরডেম স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্রী।
চিন্ময়ীর পিতা সুধেন্দু ভট্টচার্য্য শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও মাতা বনশ্রী চক্রবর্তী মৌলভীবাজার দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের শিক্ষিকা।
এছাড়াও, চিন্ময়ী ২০২৩ সালের ধারাবাহিক গল্প বলায় বিভাগীয় পর্যায়ে ২য় স্থান লাভ করে, মাটির কাজে ২০২২ এ তৃতীয় এবং ২০২৩ এ ২য় স্থান অধিকার করেছে।
এমন অর্জনের পর চিন্ময়ী তার প্রতিক্রিয়ায় জানায়, প্রচন্ড জ্বর নিয়ে ঢাকা রওয়ানা হয়েছি। শংকা নিয়ে অসুস্থ অবস্থায়ই আবৃত্তি করেছিলাম। ফলাফল শুনে আমিতো রীতিমতো বাকরূদ্ধ। এমন সাফল্য পাব ভাবতেই পারিনি। সবার দোয়া ও আশির্বাদ এবং সৃষ্টিকর্তার কৃপায় আমার এই প্রাপ্তি। শ্রদ্ধেয় শিক্ষকসহ সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
চিন্ময়ীর বাবা সুধেন্দু ভট্টাচার্য বলেন, আমার মেয়ের জন্য এমনটা অপেক্ষা করছে, আমি ভাবতেই পারিনি। ঢাকা রওয়ানা হওয়ার ঠিক পূর্বে মেয়ের প্রচণ্ড জ্বর। মেয়ের প্রচন্ড আগ্রহ এবং এমন সুযোগ হাতছাড়া করি কীভাবে। চেষ্টা করতে তো ক্ষতি নেই। আমার আদরের চিন্ময়ী তার মেধা ও কষ্টের ফল পেয়েছে বলে সৃষ্টিকর্তার নিকট অশেষ কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই তার সকল শিক্ষকদের প্রতি, যারা আমার মেয়ের সাফল্যের পিছনে ভূমিকা রেখেছেন। বিশেষ করে বিশিষ্ট আবৃত্তিকার দেবাশীষ চৌধুরী রাজা, সিলেটের নাজমা পারভীন ও তার বড়বোন মৃন্ময়ী ভট্টাচার্যের পরিচর্যা।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























