Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬,   ফাল্গুন ২২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৩, ২৭ জুলাই ২০২৩

মৌলভীবাজারের নতুন পুলিশ সুপারের দায়িত্ব নিলেন মনজুর রহমান

মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. মনজুর রহমান পিপিএম (বার)। আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা মো. মনজুর রহমান পিপিএম (বার) সর্বশেষ পুলিশ হেড কোয়ার্টার্সে এআইজি (মিডিয়া) হিসেবে কর্মরত ছিলেন। তিনি এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ডিএমপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

মেধাবী ও চৌকস পুলিশ অফিসার হিসেবে মো. মনজুর রহমান ভালো কাজের স্বীকৃতি স্বরূপ দুইবার ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম) লাভ করেন।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়