মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১১:২৬, ৭ আগস্ট ২০২৩
মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে মৌলভীবাজার পৌর বিএনপির দোয়া মাহফিল
মৌলভীবাজার পৌর বিএনপি আয়োজিত দোয়া মাহফিল। ছবি- আই নিউজ
সাবেক ডাক ও টেলিযোগাযোগ, যোগাযোগ এবং কৃষি মন্ত্রী, সাবেক নৌ-বাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৩৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে মৌলভীবাজার পৌর বিএনপি।
গতকাল রোববার (৬ আগস্ট) শহরের কুসুমবাগ পয়েন্টের বায়তুল মনোয়ারা জামে মসজিদে মৌলভীবাজার পৌর বিএনপির আয়োজনে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, পৌর বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, পৌর বিএনপির উপদেষ্টা গোলাম রব্বানী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদ আহমেদ জুনেদ, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, ৩নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাছুম আহমেদ, ৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল মন্নান, ৪নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান বাহার খাঁন, ৭নং ওয়ার্ড বিএনপির কামাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ শাহান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুহেল, পৌর আহ্বায়ক কমিটি ও ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সাবেক মন্ত্রী ও নৌ-বাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের পিতা।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























