মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৬:৪৮, ২১ আগস্ট ২০২৩
মৌলভীবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে গ্রেনেড হামলা দিবস পালন
মৌলভীবাজার পৌর আওয়ামী লীগের উদ্যোগে গ্রেনেড হামলা দিবস পালন। ছবি- আই নিউজ
মৌলভীবাজারে পৌর আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। সেই সাথে শোকের মাস আগস্ট এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে মৌলভীবাজার পৌর আওয়ামী লীগ।
সোমবার (২১ আগস্ট) দুপুরে পৌর হলরুমে পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান লোকমান।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেন ও অপূর্ব কান্তি ধর, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন প্রমুখ।
ইউনিয়ন চেয়ারম্যানদের পক্ষে চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দিন বক্তব্য রাখেন। এছাড়া বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় ২১ আগস্ট গ্রেনেড হামলার তীব্র প্রতিবাদ এবং রক্তস্নাত এইদিনের শোককে শক্তিতে রূপান্তর করে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























