মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি- RMB
মৌলভীবাজা সদরে বদরুল আলম নামে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২২ আগস্ট) দিবাগত রাতে মৌলভীবাজার সদর থানার এসআই রতন কুমার হালদার, এএসআই মাহবুবুল আলম সহ পুলিশের একটি দল সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত বদরুল আলম হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বনগাঁও গ্রামের মৃত ইসমাইল আহমেদের ছেলে। সে বর্তমানে মৌলভীবাজার সদর উপজেলার ৪ নং আপার কাগাবালা ইউনিয়নের ধনদাশ গ্রামে বসবাস করে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ১০(ক) ধারার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন আদালত।
বুধবার (২৩ আগস্ট) সকালে গ্রেফতারকৃত আসামিক আদালতে পাঠিয়েছে পুলিশ।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























