কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়ায় ফেনসিডিল ও ইয়াবাসহ একজন আটক
তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন আছে। ছবি- RMB
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৯ বোতল ফেনসিডিল ও ৫০ পিস ইয়াবাসহ ওবায়দুল হক (২৮) নামে একজনকে আটক করা হয়েছে।
শনিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুলাউড়া থানার এসআই আনোয়ার মিয়া সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। কুলাউড়া উপজেলার ১১ নং শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের মসজিদের পাশ থেকে অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
এসময় আটককৃত ওবায়দুল হককে তল্লাশি করে তার কাছে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ৩৯ বোতল ফেনসিডিল এবং তার শার্টের পকেটের ভেতর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
আটককৃত ওবায়দুল হক কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের মুসলিম আলীর ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন আছে।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























