Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১২:০৪, ৭ ফেব্রুয়ারি ২০২৪

সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে আজ 

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের দুইটি বিভাগে আজ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিসপ্তর। এরমধ্যে সিলেট বিভাগও আছে। পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু জায়গায় আজ বৃষ্টি হতে পারে। আর রাতে তাপমাত্রা বাড়লেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে এবং এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীন নৌ পরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়