Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৭ ১৪৩২

শহিদুল ইসলাম, সিলেট

প্রকাশিত: ১৩:০৭, ৭ ফেব্রুয়ারি ২০২৪

১ হাজার পরিবারকে শীতবস্ত্র দিল সিলেটের জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট

এখন পর্যন্ত এক হাজার পরিবারে রাজাই বিতরণ করেছে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট।

এখন পর্যন্ত এক হাজার পরিবারে রাজাই বিতরণ করেছে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট।

সিলেটে দক্ষিণ সুরমা উপজেলাসহ সিলেট নগরীতে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মাসব্যাপী শিতবস্ত্র বিতরণে এখন পর্যন্ত এক হাজার গরীব-দুস্থ পরিবারকে সহায়তা করা হয়েছে। এর আওতায় আছেন রংপুর, নীলফামারী অঞ্চলের শীতার্ত মানুষও।

নতুন বছরের গেল ৫ জানুয়ারি শুরু হয় জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মাসব্যাপী শিতবস্ত্র বিতরণ কার্যক্রম। যা একটানা গত ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এক মাস পর্যন্ত অব্যাহত ছিল। এই সময়ে এক হাজার গরীব-দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (রাজাই) বিতরণ করেছে সংস্থাটি। 

সিলেট শহরের পীর মহল্লা, রায় নগর, দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার, রেঙ্গা হাজীগঞ্জ, খালেরমুখ, দাউদপুর, সিকন্দরপুর, জালালপুর বাজার, লালা বাজার ইত্যাদি এলাকায় সম্প্রতি শীতবস্ত্র (রাজাই) বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণে সভাপতিত্ব ক‌রেন জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এনামুল কবির।

শীতবস্ত্র বিতরণের উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা নাসির উদ্দিন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম, সমাজকর্মী শাহজাহান মিয়া ও রাজনৈতিক, সামাজিক নেতাসহ অত্র এলাকার বিশিষ্টজন প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, গরিব ও অসহায় মানুষদের পাশে হাত বাড়িয়ে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট মানবিকতার যে নজির স্থাপন করেছে, তা আগামী দিনের তরুণদের ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে।

উল্লেখ্য, ২০০১ সাল থেকে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট অসংখ্য সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়