কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে মন্দিরের তালা ভেঙে প্রতিমা ভাঙচুর ও চুরি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর দেওছড়া চা বাগানের কালিমন্দিরের তালা ভেঙ্গে প্রতিমা ভাঙচুর ও অলংকারাদি চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় কালিমন্দিরের পুরোহিত শ্রীকান্ত পণ্ডিত বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী দিয়ে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দেওছড়া চা বাগান শ্রমিকরা জানান, শনিবার সকালে চা বাগানের কালিমন্দিরের বাহির থেকে তালা ভাঙ্গা দেখতে পাওয়া যায় এবং বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন দেখা যায়। পরে মন্দিরের ভেতরে গিয়ে মন্দিরের ভেতরে স্থাপিত প্রতিমা ভাঙচুর অবস্থায় পাওয়া যায়। এছাড়া বিভিন্ন অলংকারসহ শিবের ত্রিশুল চুরি করে নিয়ে যায় চোরচক্র। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষত সাধিত হয়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ ও পুলিশের স্থানীয় কর্মকর্তারা পরিদর্শণ করেন।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম বলেন, চা বাগানের মন্দিরের মধ্যে থেকে দুইটি ইমিটেশনের গয়না চুরি হয়েছে। এবিষয়ে তদন্ত পূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























