ঢাকা, মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৫ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৪, ১২ ফেব্রুয়ারি ২০২৪

মৌলভীবাজারে মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। ছবি- আই নিউজ

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। ছবি- আই নিউজ

মৌলভীবাজারে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সভায় সভায় বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, রাজনীতিবিদ এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। 

সভায় ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে প্রস্তুতি আলোচনা করা হয়।  

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র ফজলুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগ সদস্য সাইফুর রহমান বাবুল, জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক হাবিবুর রহমান, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল প্রমুখ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়