Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০১ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৫:৫০, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ১৯:০৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

মৌলভীবাজারে উৎসব মুখর পরিবেশে সরস্বতী পূজা পালিত

শিক্ষা প্রতিষ্ঠানে  স্থাপন করা হয়েছে বিদ্যার দেবীর প্রতিমা। ছবি- আই নিউজ

শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হয়েছে বিদ্যার দেবীর প্রতিমা। ছবি- আই নিউজ

আজ বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হচ্ছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিদ্যার দেবীর প্রতিমা স্থাপনসহ নানা বর্ণাঢ্য আয়োজনর মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হচ্ছে সরস্বতী পূজা। বাণী অর্চনা, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণসহ নানা পূজার বিভিন্ন পর্বে অংশ নিচ্ছেন সাধারণ ধার্মিক ও তরুণ-তরুণীরা।  

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিভিন্ন শিক্ষা ক্যাম্পাসে সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে অংশ নেন কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

মৌলভীবাজার সরকারি কলেজে অনুষ্ঠিত সরস্বতী পূজা উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো. ফজলুর রহমান মেয়র পৌর সভা, অতিরিক্ত জেলা প্রসাসক (রাজস্ব) মো. আবদুল হক, বর্ণালী পাল অতিরিক্ত জেলা প্ৰশাসক (শিক্ষা ও আইসিটি)।

বিভিন্ন স্কুল-কলেজে বিকেলে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিকে প্রায় প্রতি পূজা উদযাপন কমিটির আয়োজনে আর রাতে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে ধর্মীয় সঙ্গীতসহ নানা সঙ্গীত পরিবেশন করবেন শিল্পীরা। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়