নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
রাজনগরে চা জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি উৎসব
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের রাজনগরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী আন্তর্জাতিক চা জনগোষ্ঠীর ভাষা, সাহিত্য ও সংস্কৃতি উৎসব। চা বাগানের ভাষা-সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে এ উৎসব আয়োজন করা হয়।
রোববার (০৩ মার্চ) রাজনগর উপজেলার রাজনগর চা বাগানে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক চা জনগোষ্ঠীর ভাষা, সাহিত্য ও সংস্কৃতি উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।
আন্তর্জাতিক চা জনগোষ্ঠীর ভাষা, সাহিত্য ও সংস্কৃতি উৎসবে দেশের বিভিন্ন বাগানের চা-শ্রমিক ছাড়াও এ আয়োজনে অংশ নেন ভারত ও নেপালের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে চা শ্রমিকরা নিজেদের ভাষায় গান পরিবেশন করেন। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চা জনগোষ্ঠীর ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, চা জনগোষ্ঠী আমাদের এ জেলার একটি গুরুত্বপূর্ণ জনশক্তি। যাদের উপর দাঁড়িয়ে আছে আমাদের অর্থনীতির বড় শক্তি চা শিল্প। এই চা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বর্তমান সরকার নানা ধরনের প্রকল্প হাতে নিয়েছে। উন্নয়নের সেবা প্রান্তিক পর্যায়ের এই চা শ্রমিকরাও যেন পান সেই ব্যবস্থা করে দিয়েছেন। আরও যা কিছুর দরকার আছে আমরা আপনাদের তার যোগান দেওয়ার চেষ্টা করবো।
জিল্লুর রহমান বলেন, প্রত্যেক জাতিগোষ্ঠীর প্রকৃত পরিচয় তাঁর নিজস্ব ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্য। আমরা ভাগ্যবান যে আমাদের যে চা শ্রমিক জনগোষ্ঠী আছেন। আর তাঁদের আছে বৈচিত্রময় সাংস্কৃতিক ঐতিহ্য। আজকের এই ভাষা ও সংস্কৃতি উৎসব সর্বাঙ্গে সফল হোক এই কামনা করছি।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























