মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে ৩৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ
৩৮০ বস্তা ভারতীয় চিনিসহ জব্দ ট্রাক। ছবি- RMB
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে অবৈধভাবে আমদানি করা ৫০ কেজি ওজনের ৩৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।
রোববার (০৩ মার্চ) রাজনগর থানাধীন মুন্সিবাজারস্থ মৌলভীবাজার টু সিলেটগামী পাকা রাস্তায় একটি ভূষি মালের দোকানের সামনে থেকে এক ট্রাক ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় সোহাগ মিয়া (২৪) ও সাগর সর্দার (২০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।
অভিযান পরিচালনাকারী এসআই তোফাজ্জল হোসেন জানান, ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ৩৮০ বস্তায় মোট ১৯ হাজার (উনিশ হাজার) কেজি চিনি জব্দ করা হয়, প্রতি কেজি চিনির বাজার মূল্য ১৪০/- টাকা ধরলে যার সর্বমোট মূল্য প্রায় ২৬ লাখ ৬০ হাজার (ছাব্বিশ লক্ষ ষাট হাজার) টাকা।
চিনি পাচারকারী এই চক্র সিলেট জেলার জৈন্তাপুর থানার হরিপুর এলাকা থেকে এনেছে বলে তারা জানিয়েছে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, “চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটককৃত দুইজন এবং পলাতক দুইজনের বিরুদ্ধে রাজনগর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।”
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























