মৌলভীবাজারে একদিনে ৪৮ জনের করোনা শনাক্ত
মৌলভীবাজারে একদিনে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৬ শতাংশের উপরে। বুধবার (১৯ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বুধবার, ১৯ জানুয়ারি ২০২২, ১৪:৩৪
করোনা: ইয়েলো জোনে সিলেট-মৌলভীবাজার, গ্রিন জোনে হবিগঞ্জ-সুনামগঞ্জ
সারাদেশে বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। এমন অবস্থায় ঢাকা ও রাঙামাটির পর আরও ১০টি জেলাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে রেড জোনে অন্তর্ভূক্ত করা হয়েছে। একইসাথে সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজার জেলাকে মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে ইয়েলো জোনে নেওয়া হয়েছে। গ্রিন জোনে রয়েছে সিলেটের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা।
বুধবার, ১৯ জানুয়ারি ২০২২, ১৪:০১
মৌলভীবাজারে যুবকদের স্বেচ্ছাশ্রমে ঝুঁকিপূর্ণ রাস্তা সংস্কার
মৌলভীবাজারে স্কুল-কলেজ পড়ুয়া কিশোর ও তরুণ যুবকরা নিজেরাই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ঝুঁকিপূর্ণ রাস্তার বাঁকসহ ইট সলিং নির্মিত গ্রামীণ রাস্তার একটি ভাঙা অংশ সংস্কার করেছেন। রাস্তা সংস্কারে যুবকদের উদ্যেগকে স্বাগত জানান এলাকাবাসী। তাদের এমন উদ্যেগে সহযোগিতাও করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম তাজসহ স্থানীয় কয়েকজন ব্যক্তিবর্গ।
মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২, ২৩:৫৮
কমলগঞ্জে বিশ্বশান্তিকল্পে তিন দিনব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পশ্চিম কুমড়াকাপন সার্বজনীন দূর্গাবাড়িতে বিশ্বশান্তিকল্পে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২, ২৩:৩৯
কমলগঞ্জে মাস্ক না পরায় ৮ জনকে জরিমানা
মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরায় ক্রেতা-বিক্রেতাসহ ৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২, ২২:৩৫
নবীগঞ্জে সিএনজি চাপায় বৃদ্ধের মৃত্যু
হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি চাপায় মুতলিব উল্লা(৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ইছবপুর গ্রামে এই ঘটনা ঘটে।
মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২, ২২:০৬
কমলগঞ্জে জলাশয় থেকে নারীর লাশ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জে জলাশয় থেকে আফিয়া বেগম (৫৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার আদমপুর বাজার থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২, ২১:২৯
‘মরার আগে কি নিজের ঘরে মাথা গোঁজার ঠাঁই পাবো না?’
জীবনের ৫০ বছর ধরে অন্যের জমিতে ঘর করে থাকছেন সত্তরোর্ধ্ব লাইলি বেগম। জীবনের শেষ প্রান্তে এসে নিজের একটু মাথা গোঁজার ঠাঁই পাওয়ার স্বপ্ন তার। সেই স্বপ্ন কখনো বাস্তবে রূপ নিবে কিনা অনিশ্চিত তিনি। তবে সরকারি সহায়তায় ভূমিহীনদের ঘর দেয়ার খবরে শেষ আশা দেখছেন রাজনগর সদর ইউনিয়নের উত্তর ঘড়গাঁও গ্রামের লাইলি বেগম।
মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২, ২১:১০
রাজনগরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় দেলওয়ার হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার কামারচাক ইউনিয়নের আদমপুর এলাকায় মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলওয়ার হোসেন ওই এলাকার সাহেদ মিয়ার ছেলে।
মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২, ১৭:০৫
বড়লেখায় ইউপি সদস্যের শপথগ্রহণ
মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার রাসেল আহমদ শপথ গ্রহণ করেছেন।
সোমবার, ১৭ জানুয়ারি ২০২২, ২২:২৪
বিএনপি নেতাদের নিয়ে নৌকার মনোনয়ন জমা, আ’লীগে ক্ষোভ
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল খয়ের বিএনপির দুই শীর্ষ নেতাকে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
সোমবার, ১৭ জানুয়ারি ২০২২, ২১:৩৪
কুলাউড়ায় শপথ নিলেন নবনির্বাচিত ১২ ইউপির চেয়ারম্যান-সদস্যরা
তৃতীয় ধাপে অনুষ্ঠিত মৌলভীবাজারের কুলাউড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ১২ জন চেয়ারম্যানসহ সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ আসনের সদস্যরা শপথ নিয়েছেন। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে কুলাউড়ায় নব নির্মিত জেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে আইনী জটিলতা থাকায় কুলাউড়া সদর ইউনিয়নের নির্বাচিত ১৩ জন শপথ গ্রহণ করতে পারেন নি।
সোমবার, ১৭ জানুয়ারি ২০২২, ২০:০২
লন্ডনে বসে সরকারবিরোধী পোস্ট, জুড়ীতে জিডি করলেন ছাত্রলীগ নেতা
যুক্তরাজ্যের লন্ডনে বসে সরকারবিরোধী পোস্ট, সরকারের বিভিন্ন দফতরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, ছাত্রলীগ নিয়ে গালাগালি করার কারণে জুড়ীর সাবেক নেতা এবাদুর রহমানের বিরুদ্ধে জুড়ী থানায় জিডি করেছেন এক ছাত্রলীগ নেতা।
সোমবার, ১৭ জানুয়ারি ২০২২, ১৯:৩৬
বড়লেখায় জুমের ৪০০ পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বনাখলাপুঞ্জির একটি পান জুমের প্রায় ৪০০ পানগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ছয়-সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত জুম মালিক দাবি করছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জুমের মালিক ফ্রেসমিন ওয়ার সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে বড়লেখা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সোমবার, ১৭ জানুয়ারি ২০২২, ১৯:২৪
কমলগঞ্জে উদ্বোধনের আড়াই মাসেও শুরু হয়নি আরসিসি ঢালাই কাজ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে গত বছরের ১ নভেম্বর শ্রীমঙ্গল-শমশেরনগর-কুলাউড়া (জেড-২০০৩) সড়কে ৩ কি.মি. আরসিসি ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনের আড়াই মাস সময় অতিবাহিত হলেও এখনও পর্যন্ত সড়কে ঢালাই কাজ শুরু হয়নি। এতে ইটসলিং ভেঙে ও রাস্তায় গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
সোমবার, ১৭ জানুয়ারি ২০২২, ১৭:৫৬
কমলগঞ্জে র্যাবের অভিযানে এক লাখ জাল টাকাসহ আটক ১
মৌলভীবাজারের কমলগঞ্জে র্যাব-৯ এর বিশেষ অভিযানে ১ লাখ জাল টাকা, ২টি মোবাইল, ৪টি সীমকার্ড, নগদ ১৯ হাজার ৫ শত টাকাসহ প্রস্তুতকারী ও ব্যবসায়ী চক্রের একজনকে আটক করা হয়েছে।
সোমবার, ১৭ জানুয়ারি ২০২২, ১৬:৪০
দেশেই মৃত্যু হয় হারিছ চৌধুরীর, সিলেটে হয়েছে দাফন
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও প্রভাবশালী রাজনীতিক হারিছ চৌধুরী। সিলেটের এ বিএনপি নেতা ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। সম্প্রতি তাঁর মৃত্যু নিয়ে রাজনৈতিক অঙ্গণে ধূম্রজালের সৃষ্টি হয়। তবে হারিছ চৌধুরীর মেয়ে জানিয়েছেন, দেশেই মৃত্যু হয়েছে তাঁর বাবার। সিলেটের কানাইঘাটে পারিবারিক কবরস্থানে হারিছ চৌধুরীর দাফন হয়েছে।
সোমবার, ১৭ জানুয়ারি ২০২২, ১০:৪৯
কমলগঞ্জে অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই, দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
মৌলভীবাজারের কমলগঞ্জে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) দুপুরে আদমপুর ইউনিয়নের নতুনবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রোববার, ১৬ জানুয়ারি ২০২২, ১৮:৫৯
কমলগঞ্জে এমপির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে স্থানীয় সাংসদ আব্দুস শহীদ এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় মুন্সীবাজারে উপজেলার সর্বস্তরের জনসাধারণের আয়োজন এ মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।
রোববার, ১৬ জানুয়ারি ২০২২, ১৮:৩৪
নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে তিন মাসের জেল
হবিগঞ্জের নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. হায়দার আলী (৩৮) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
রোববার, ১৬ জানুয়ারি ২০২২, ১৬:১৫
সিলেটে দৈনিক করোনা শনাক্তের হার প্রায় ১৪ শতাংশ
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭২ টি নমুনা পরীক্ষা করে নতুন ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৮১ শতাংশ।
রোববার, ১৬ জানুয়ারি ২০২২, ১৪:১১
শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে এয়ার কন্ডিশনার সহায়তা
ফিনলে চা কোম্পানির উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে দুই টন ওজনের একটি এয়ার কন্ডিশনার দেওয়া হয়েছে।
শনিবার, ১৫ জানুয়ারি ২০২২, ২২:২৭
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী চুঙ্গাপুড়া পিঠার ঢলুবাঁশ
বাঁশের বহুবিধ ব্যবহারের কথা মানুষ জানে। কিন্তু বাঁশ দিয়ে পিঠা তৈরি করা যায় বৃহত্তর সিলেটের মানুষ ছাড়া এ খবর কয়জনই বা জানে। হ্যাঁ বাঁশ দিয়ে পিঠাও তৈরি হয়, যাকে সিলেটের আঞ্চলিক ভাষায় চুঙ্গাপুড়া পিঠা বা চুঙ্গাপিঠা বলে।
শনিবার, ১৫ জানুয়ারি ২০২২, ২১:০৯
সিলেটের বিএনপি নেতা হারিছ চৌধুরীর মৃত্যু নিয়ে রহস্য
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও প্রভাবশালী রাজনীতিক হারিছ চৌধুরী। গত এক যুগেরও বেশি সময় ধরে তেমন আলোচনা না থাকলে সম্প্রতি তার মৃত্যুর খবরকে কেন্দ্র করে সরগরম সিলেটের রাজনীতির অঙ্গন।
শনিবার, ১৫ জানুয়ারি ২০২২, ১৯:১৯
বিয়ের প্রলোভনে গৃহবধূ ‘ধর্ষণ’!
মৌলভীবাজারের কুলাউড়ার এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে (৩০) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন বন্দর থানার কলসী দিঘীরপাড় এলাকা থেকে ওই গৃহবধূকে উদ্ধার করা হয়। এ সময় ওই গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রাসেল আহমদকে (২৫) গ্রেফতার করে কুলাউড়ায় নিয়ে আসা হয়।
শনিবার, ১৫ জানুয়ারি ২০২২, ১৮:১২
রাজনগরে ১৩’শ শীতার্তের মাঝে কম্বল বিতরণ
মৌলভীবাজারের রাজনগরে ১৩’শ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক প্রয়াত শিল্পী ফকির আলমগীরের প্রতিষ্ঠিত ঋষিজ শিল্পীগোষ্ঠীর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কম্বল বিতরণ করা হয়।
শনিবার, ১৫ জানুয়ারি ২০২২, ১৭:৫৬
একদিনে সমাপ্ত হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) উরুস
করোনা সংক্রমণের বিধিনিষেধের কারণে মৌলভীবাজারে এবার সীমিত আকারে অনুষ্ঠিত হলো হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) উরুস ও মেলা। মেলা অনুষ্ঠিত হয়েছে তিনদিনের বদলে একদিন।
শনিবার, ১৫ জানুয়ারি ২০২২, ১৭:৩৫
সিলেট বিভাগে একদিনে ৮৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২
সিলেট বিভাগে আবারএ বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। ২৪ ঘণ্টায় বিভাগটিতে নতুন ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২ জন করোনা রোগী। আর সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন।
শনিবার, ১৫ জানুয়ারি ২০২২, ১৪:৩২
ভূমিও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে সরকারি খাস জমি উদ্ধার
হবিগঞ্জের নবীগঞ্জে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পাধীন ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে খাস জমি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই জমি উদ্ধার করে লাল নিশান ওড়ানো হয়।
শুক্রবার, ১৪ জানুয়ারি ২০২২, ২৩:১৪
‘সংক্রান্তিতে অন্যদের বাড়িতে গিয়ে পিঠা খাওয়ার মধ্যেই বেশি আনন্দ’
পৌষসংক্রান্তি উপলক্ষে মায়ের সাথে মিলে মালপোয়া, মুগপাকন, বকফুল, সবজিপুলি, দুধপুলি, সুজিপিঠা, চিড়ার লাড়ু, মুড়ির লাড়ু ও তিলের লাড়ু বানিয়েছে পুনম। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯টা পর্যন্ত মা-মেয়ে মিলে হরেক রকমের পিঠা বানিয়েছে তারা।
শুক্রবার, ১৪ জানুয়ারি ২০২২, ২২:৫০
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার




















































