পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে মেয়েদের প্রথম জয়
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় ছিনিয়ে আনল বাংলাদেশ নারী ক্রিকেট দল। হ্যামিল্টনের সেডন পার্কে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান করেছিল বাংলাদেশ। জবাবে ৯ উইকেটে ২২৫ রানের বেশি করতে পারেনি পাকিস্তান নারী দল। নার্ভ ধরে রেখে ৯ রানে জিতে বিশ্বকাপে জয়ের খাতা খুললো নিগার সুলতানা জ্যোতির দল।
সোমবার, ১৪ মার্চ ২০২২, ১১:২৯
কেন রোনালদোকে বলা যাচ্ছে না সেরা গোলদাতা
ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। এই পর্তুগিজ ফুটবলার মাঠে কোন রূপে প্রতিপক্ষকে হানা দিতে পারেন তা কারো অজানা নয়। কিন্তু তিনিই কী ইতিহাসের সেরা গোলদাতা!
রোববার, ১৩ মার্চ ২০২২, ১৮:০৭
তিন ফরম্যাটেই সাকিবকে রেখে ২১ ক্রিকেটারের সঙ্গে বিসিবির চুক্তি
ক্রিকেটের তিন সংস্করণে সাকিব আল হাসানকে রেখেই ২০২২ সালের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন ২১ জন তারকা ক্রিকেটার। বিসিবির সর্বশেষ চুক্তিতে ছিলেন ২৪ ক্রিকেটার।
বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২, ২০:০৫
৫০ দিনের জন্য সাকিবকে সব ধরণের ক্রিকেট থেকে বিশ্রাম দিলো বিসিবি
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান দলের সাথে সফরে যাচ্ছেন, এমনটাই জানা যাচ্ছিলো। তবে শেষ মুহুর্তে সাকিব জানালেন অন্য কথা। রবিবার দুবাই যাওয়ার আগে বিমানবন্দরে সাকিব সাংবাদিকদের জানান, দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলার জন্য তিনি শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত নন। এ নিয়ে সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং গতকাল মঙ্গলবার বিসিবির পরিচালক ও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
বুধবার, ৯ মার্চ ২০২২, ১৯:০৩
‘মাসে মাসে বেতন নিবে আর খেলবে না?’, সাকিব ইস্যুতে পাপন
আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত ওয়ানডে আর টেস্ট দলে নাম আছে সাকিবের। কিন্তু সাকিব বলছেন, খেলতে যেতে চান না। এমন অবস্থায় বেজায় চটেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। রোববার রাতে দুবাই যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া না যাওয়া নিয়ে বলা সাকিবের কথাবার্তা নিয়ে আজ সন্ধ্যায় গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে অনেক কড়া কথা বলেছেন বিসিবি সভাপতি।
সোমবার, ৭ মার্চ ২০২২, ২২:৪৮
চলে গেলেন শেন ওয়ার্ন
অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তী, সাবেক টিম ক্যাপ্টেন ও ক্রিকেট ইতিহাসের সেরা লেগ স্পিনার (রাইট আর্ম লেগ-ব্রেক) শেন কেইথ ওয়ার্ন আজ ৪ মার্চ, ২০২২ (শুক্রবার) থাইল্যান্ডে মারা গেছেন। তার মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো ক্রিকেট বিশ্ব।
শুক্রবার, ৪ মার্চ ২০২২, ২১:০২
প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন মুশফিকুর রহিম
ডান হাতের বৃদ্ধাঙ্গুলির চোটে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। বৃহস্পতিবারের ম্যাচে তাকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশ দলকে।
বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২, ১৪:৩১
রুশ বাহিনীর হামলায় দুই ইউক্রেনীয় ফুটবলারের মৃত্যু
রুশ বাহিনীর হামলায় দুই ইউক্রেনীয় ফুটবলারের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ২১ বছর বয়সী ফুটবলার ভিতালি সাপিলো ও ২৫ বছর বয়সী দিমিত্রো মার্টিনেঙ্কোর মৃত্যুর এই খবর জানিয়েছে পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো।
বুধবার, ২ মার্চ ২০২২, ১৬:০১
সিরিজ সেরা লিটন দাস
আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তার আগে অবশ্য প্রথম দুটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। এই সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন বাংলাদেশি ওপেনার লিটন দাস। একটি সেঞ্চুরি ও একটি ফিফটির সহায়তায় করেছেন তিন ম্যাচে ২২৩ রান। যা তিন ম্যাচে দুই দলের মধ্যে সর্বোচ্চ।
সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৪৬
হোয়াইটওয়াশ এড়িয়ে গেলো আফগানিস্তান
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। টাইগারদের সামনে সফররত আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল। কিন্তু তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে রহমানুল্লাহ গুরবাজের সেঞ্চুরিতে ৭ উইকেটের জয় পেয়েছে আফগানরা। তাতেই হোয়াইটওয়াশ এড়াল হাশমতউল্লাহ শহিদি বাহিনী।
সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৮
আফগানদের ১৯৩ রানের টার্গেট দিলো টাইগাররা
শুরুর দশ ওভার শেষে তামিম ইকবাল আউট হওয়ার পর যখন লিটন দাস ও সাকিব আল হাসান ব্যাট করছিলেন, তখন মনে হচ্ছিল আজও বড় স্কোর গড়বে বাংলাদেশ। কিন্তু সেটি আর হয়নি। পরবর্তী ব্যাটারদের ব্যর্থতায় ৪৬.৫ ওভারে ১৯২ রানেই অলআউট হয়ে গেছে তামিম বাহিনী।
সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪১
এক ম্যাচ হাতে রেখেই আফগানদের হারিয়ে সিরিজ জয় টাইগারদের
আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেমে টানা দুই জয়ে সিরিজ জিতে গেছে বাংলাদেশ দল। টাইগাররা এক ম্যাচ হাতে রেখেই এ জয় নিশ্চিত করেছে। মুশফিকুর রহিমের অভিজ্ঞ কিপিং আর তাসকিনের বোলিং এ জয় সহজ করেছে দ্বিতীয় ম্যাচে। ফলে আফগানিস্তানকে ৮৮ রানে হারিয়েছে টাইগাররা।
শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১১
বাবা হতে চলেছেন ক্রিকেটার নাসির
বাবা হতে চলেছেন ক্রিকেটার নাসির হোসেন। স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বেবি বাম্পের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এ সুখবর প্রকাশ করেন নাসির নিজেই।
শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৩
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি অধিনায়ক তামিম ইকবাল খান। ফলে কিছুক্ষণের মধ্যেই ফিল্ডিংয়ে নামছে আফগানরা। প্রথম ওয়ানডের একাদশ নিয়েই মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ।
শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪৭
সিরিজ জয়ের মিশনে আজ মাঠে নামবে টাইগাররা
আফগানিস্তানের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের সিরিজের প্রথম লড়াইয়ে জয় পেয়েছে টাইগাররা। আজকে আবার মুখোমুখি হচ্ছে আফগানিস্তান আর বাংলাদেশ। এবার দ্বিতীয় এই লড়াইটা টাইগাররা তুলে নিতে পারলেই আফগানিস্তানের সিরিজ জয়ের আশা চুকে যাবে, বাংলাদেশ সিরিজটি পেয়ে যাবে এমনকি পরে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করারও সুযোগ পাবে টাইগারদল। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, আজকের ম্যাচটি জিতলে সুপার লিগের শীর্ষে উঠে আসবে বাংলাদেশ দল।
শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৩
আফিফ-মিরাজের ব্যাটে আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের জয়
তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে টাইগারবাহিনী। আফিফ-মিরাজের ব্যাটে আফগানিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ জয় সম্ভব হয়েছে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের দেওয়া ২১৬ রানের টার্গেট টপকে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ দল।
বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০১
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আফগানদের বোলিং তোপে শুরুতেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে টাইগাররা।
বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫৬
প্রথম ওয়ানডে : জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২১৬ রান
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় সাত মাস পর ওয়ানডে খেলতে নেমেছে টাইগাররা।
বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৬
বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামছে টাইগাররা
ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আগামীকাল (বুধবার) মাঠে নামছে দুদল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যস্ত সময় পার করল টাইগার ক্রিকেটাররা। আর এর মধ্যেই এবার আফগানিস্তানের বিপক্ষে খেলবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। অভিজ্ঞ ক্রিকেটার এবং বিপিএলে ভালো পারফর্মারদের প্রাধান্য দিয়েই সাজানো হয়েছে এবারের স্কোয়াড।
মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩১
ভাষা শহীদদের প্রতি ক্রিকেটারদের শ্রদ্ধা
আজ অমর একুশে ফেব্রুয়ারি। অমর একুশের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি। বাংলাদেশই পৃথিবীতে একমাত্র দেশ, যারা মুখের ভাষার জন্য রক্ত দিয়েছে। বায়ান্নর সেই ভাষা আন্দোলনের সঙ্গে সঙ্গে বীজ বপন হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার।
সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫৯
চতুর্থবারের মতো টুর্নামেন্ট সেরা সাকিব
চতুর্থবারের মতো বিপিএলের টুর্নামেন্ট সেরা পারফরমারের পুরস্কার জিতলেন সাকিব আল হাসান।
শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৩২
বরিশালকে ১ রানে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা
শেষ বলে জয়ের জন্য ফরচুন বরিশালকে করতে হতো ৩ রান। কিন্তু মাত্র ১ রান নিতে পেরেছেন স্ট্রাইকে থাকা ব্যাটার তৌহিদ হৃদয়। যার ফলে মাত্র ১ রানের জয়ে তৃতীয়বারের মতো বিপিএলের চ্যাম্পিয়ন হয়ে গেলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৭
বিপিএল ফাইনাল : কে হাসবেন শেষ হাসি?
ফরচুন বরিশাল না কুমিল্লা ভিক্টোরিয়ান্স? সাকিব আল হাসান নাকি ইমরুল কায়েস? কে হাসবেন শেষ হাসি? এর উত্তর মিলবে আজ রাতেই।
শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২৪
বাপ্পী লাহিড়ীর প্রতি বিসিবির শ্রদ্ধা
বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) থিম সং গেয়েছিলেন সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ী। মঙ্গলবার দিবাগত রাতে না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তী এই গায়ক ও সুরকার। বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১৪
বিপিএল : চট্টগ্রামকে উড়িয়ে ফাইনালে কুমিল্লা
১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ ওভারেই দলের সংগ্রহ ৮৪ রান। পাওয়ার প্লে'তে প্রায় ৬০ শতাংশ রান করে ফেলার পর জয় পাওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। যা তুলে নিতে একদমই কালক্ষেপণ করেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারুণ্যনির্ভর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে রীতিমতো উড়িয়ে ফাইনালে উঠে গেছে দুইবারের চ্যাম্পিয়নরা।
বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২, ২২:০২
সিলেট ভেন্যুতে শুরু হচ্ছে বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২১-২০২২’ এর সিলেট ভেন্যুর খেলা আগামীকাল বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ খেলা অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৭
মেসির পেনাল্টি মিস হলেও এমবাপ্পের গোল জিতিয়েছে পিএসজিকে
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও পিএসজি। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাতে এক দুর্দান্ত লড়াই উপহার দিয়েছে দুই দল। পুরো ম্যাচে পিএসজির দাপট দেখানো গোছানো খেলা, দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদকে প্রতিটি মুহূর্তে চাপে রাখা, তাদের কোনো সুযোগ না দেওয়া পুরো জমিয়ে রেখেছে দর্শকদের।
বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪০
সিলেটে আফগান শিবিরে করোনার হানা
তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। শুক্রবার রাতে বাংলাদেশে পৌঁছানোর পর এখন সপ্তাহব্যাপী কন্ডিশনিং ক্যাম্পের জন্য সিলেটে অবস্থান করছে আফগানিস্তান বহর। সোমবার অনুশীলনও করেছে তারা। কিন্তু এর মাঝেই পেলো এক দুঃসংবাদ।
মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৬
বিপিএলের অষ্টম আসরে সর্বপ্রথম ফাইনাল নিশ্চিত করলো বরিশাল
দেশে চলমান বিপিএলের অষ্টম আসরে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। বিপিএলের এ আসরে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১০ রানে হারিয়ে প্রথম ফাইনাল শিওর করেছে বরিশাল।
সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৪
আফগানিস্তান বনাম বাংলাদেশ সিরিজ : টাইগারদের দল ঘোষণা
বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান দল। বাংলাদেশের সাথে সীমিত ওভারের একটি সিরিজ খেলবে আফগানরা। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে বাংলাদেশের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো জায়গা পেয়েছেন পেসার এবাদত হোসেন, স্পিনার নাসুম আহমেদ ও টপঅর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয়।
সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:০২
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের





















































