নিজস্ব প্রতিবেদক, আইনিউজ
হবিগঞ্জে জি কে গউছসহ ৪০ নেতাকর্মী কারাগারে
জি কে গউছসহ অন্যান্য নেতাকর্মী
হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় বিএনপির কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক জিকে গউছসহ ৪০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ এমএলবি মেজবাহ উদ্দিন আহমেদের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন জানান, নেতাকর্মীরা কিছু দিন আগে উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। মঙ্গলবার তারা স্থায়ী জামিনের জন্য জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করেছিলেন। কিন্তু বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
মূলত, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ২২ ডিসেম্বর হবিগঞ্জে সমাবেশ আহ্বান করে জেলা বিএনপি। কর্মসূচি অনুযায়ী শহরের দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, ড. এনাম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বিএনপির কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক জিকে গউছ, কেন্দ্রীয় নেত্রী শাম্মি আক্তার, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ শ্যামল।
বেলা ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এর আগেই বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেওয়ার সময় শায়েস্তানগর পয়েন্টে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ১০০ জন আহত হয়।
এ ঘটনায় পুলিশ দুই হাজার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা করে। ওই মামলায় বিএনপি নেতাকর্মীরা ২৬ ডিসেম্বর উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন।
আইনিউজ/এমজিএম
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























