ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
তিস্তায় বড়শিতে ধরা পড়ল ৯১ কেজি ওজনের বাঘাইর
মাছটি বাজারে আসার সাথে সাথেই এক মাছ ব্যবসায়ী ১ লক্ষ ১০ হাজার টাকা দিয়ে কিনে নেন
নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে ৯১ কেজি ওজনের বিশালাকৃতির একটি বাঘাইর মাছ ধরা পড়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতে তিস্তা নদীর ডালিয়া ব্যারেজের উজানে খগা খড়িবাড়ী ইউনিয়নের পাগলপাড়া গোড়িং এলাকার জালাল উদ্দিন নামের এক স্থানীয় জেলের বড়শিতে বাঘাইর মাছটি ধরা পড়ে।
স্থানীয় বাজারে বাঘাইর মাছটি বিক্রির জন্য নিয়ে আসলে স্থানীয় উৎসুক জনতা চারিদিকে ঘিরে ধরে মাছটি এক নজর দেখার জন্য। পরে উপজেলার ডালিয়া ২নং বাজারে বাঘাইর মাছটি খেলাসু নামের এক মাছ ব্যবসায়ী ১ লক্ষ ১০ হাজার টাকা দিয়ে কিনে নেন।
পরে তিনি মাছটি নীলফামারী জেলা সদরে বিক্রির জন্য নিয়ে যায়। মাছ ব্যবসায়ী কেলাসু বলেন সকালে উপজেলার পাগলপাড়া এলাকায় তিস্তা নদী থেকে স্থানীয় জেলেরা ডালিয়া বাজারে বিক্রির জন্য নিয়ে আসে। এতবড় মাছ সবসময় নদীতে পাওয়া যায় না। বড় মাছের চাহিদা ব্যপক।
স্থানীয়রা জানান, গত বছর তিস্তা নদীতে ৩৪ কেজি ওজনের বাঘাইর মাছ ধরা পড়ে আর আজ ৯১ কেজি ওজনের বাঘাইর মাছ ধরা পড়ল।
- তারাকান্দায় সংস্কারের অভাবে পুকুরে পরিণত হয়েছে গাড়ির রাস্তা
- জয়পুরহাটে গাছে গাছে লেখা ‘আল্লাহু আকবর’, ‘সুবহানাল্লাহ’
- দুর্গা ঠাকুর গড়তে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা
পাগলপাড়া এলাকার সুজন ইসলাম জানান, জালাল উদ্দিন নামের এক স্থানীয় জেলের বড়শিতে মাছটি ধরা পড়ে। তিস্তা নদীতে এত বড় মাছ দেখতে পেয়ে তিনি খুব খুশি তিনি এর আগে এত বড় মাছ দেখেননি তাই অন্যাদের মত তিনিও মাছটি দেখেতে এসেছেন।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা

























