ঠাকুরগাঁও প্রতিনিধি
৫০ দিন ধরে নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী সুফিয়া, পাওয়া যাচ্ছে না
বুদ্ধি প্রতিবন্ধী সুফিয়া বেগম (৪৮)
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর মহল্লার বাসিন্দা হবিবর রহমানের মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে সুফিয়া বেগম (৪৮) গত ২০ সেপ্টেম্বর পৌর শহর থেকে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ৫০ দিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি সুফিয়ার। সেদিন বাড়ি থেকে বের হয়ে সে আর ফেরেনি।
গত ১৯ অক্টোবর (বুধবার) পীরগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন তার মা আমেনা খাতুন। পুলিশও এতোদিন ধরে সুফিয়ার কোন সন্ধান দিতে পারছেন না।
নিখোঁজের মাতা আমেনা খাতুন জানান, তার ৪৮ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে সুফিয়া গত ২০ সেপ্টেম্বর সকালে পৌর শহরের পূর্ব চৌরাস্তায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে আর তিনি বাড়ি ফেরেননি। আত্মীয় স্বজনের বাড়িসহ অনেক জায়গা খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছে না।
সুফিয়ার বাবা হবিবর রহমান শারীরিক ভাবে অসুস্থ। মেয়ে হারোনোর শোকে তিনি কাতর হয়ে পড়েছেন, দিন দিনি মেয়ের চিন্তায় আরো অসুস্থ হয়ে পড়েছেন। সবমিলে স্বজন হারানোর ব্যাথায় জর্জরিত হয়ে পড়েছেন পরিবারটি। তারা সুফিয়ার সন্ধান চান।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, তার মা থানায় একটি নিখোঁজের সন্ধান পেতে সাধারণ ডায়েরী করেছেন। সুফিয়া নিখোঁজের বিষয়টি দেশের সকল থানায় অবহিত করা হয়েছে। সন্ধান পেলেই পরিবারকে জানানো হবে।
নিখোঁজ ব্যক্তির বিবরণ-
পরিবারের তথ্যমতে হারানোর দিন খয়েরী রঙের বলপ্রিন্ট শাড়ি পড়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি । তার গায়ের রং শ্যামলা, মাথার চুল সাদা কালো এবং ঘাড় পর্যন্ত লম্বা। দুই গালে কালো কালো ছোপ ছোপ দাগ আছে। তিনি পাঁচ ফুট লম্বা এবং বাংলা ভাষায় কথা বলতে পারেন।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























