আই নিউজ ডেস্ক
টেকনাফে জাহাজপুরা পাহাড় থেকে ৭ জনকে অপহরণ!
টেকনাফের জাহাজপুরা পাহাড়।
কক্সবাজারের টেকনাফে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড় থেকে আজ ৭ জন কাঠুরিয়াকে অপহরণকারীরা অপহরণ করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর ১২ টার সময় জাহাজপুরা পাহাড় থেকে তাদের অপহরণ করা হয় বলে জানা গেছে।
অপহৃতদের মধ্যে কিশোর, যুবক ও বৃদ্ধ রয়েছেন বলে জানিয়েছেন বাহারছড়া তদন্তকেন্দ্রের (পুলিশ ফাঁড়ি) ইনচার্জ মছিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ইনচার্জ মছিউর জানান জাহাজপুরা পাহাড়ে এলাকার ৯ জন স্থানীয় বাসিন্দা পাহাড়ে বিভিন্ন কাজে যান। তাদের মধ্যে কিছু লোক লাকড়ি কাটার কাজ, কিছু লোক গরু চরাতে আবার কিছু লোক পাইপ দিয়ে পানির লাইন সংযুক্ত করছিলেন। এসময় সশস্ত্র অপহরণকারীরা ৭ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের ভেতর নিয়ে যায়।
অপহৃতরা হলেন, জাহাজপুরা এলাকার হোসাইন আহমদের ছেলে আরিফ উল্লাহ(১১), ইছহাক উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (১৭), বশির আহমদের ছেলে ফজল করিম(৩৮), জাফর আলমের ছেলে, জাফরুল ইসলাম(৩৫), নজির আহমদের ছেলে আরিফ উল্লাহ(২২), হায়দার আলীর ছেলে রশিদ আলম(২৮), জাফর আলমের ছেলে জয়নুল ইসলাম(৪৫)।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, 'পাহাড়ের খাদে গরু চরানোর সময় চারদিক থেকে কিছু লোক এসে অস্ত্রের মুখে জিম্মি করে ৭ জনকে লাঠি দিয়ে মারতে মারতে গহীন পাহাড়ের ভেতর নিয়ে যায়। এসময় আমরা পালিয়ে রক্ষা পাই।
ইনচার্জ মছিউর রহমান বলেন, 'অপহরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। অপহৃতদের উদ্ধার অভিযান চলছে।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























