ইয়ানূর রহমান, যশোর
যশোরে সড়ক দূঘর্টনায় পিতা-পুত্রসহ ৩ জন নিহত
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ মোটরসাইকেল। ছবি- প্রতিনিধি
যশোরের কেশবপুর-চুকনগর মহাসড়কের বুজতলা নামক স্থানে দুই মোটরসাইকেলের সংঘর্ষে পিতা পুত্রসহ ৩ জন নিহত হয়েছেন। সোমবার (১ মে) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার বেতগ্রামের আবদুল মান্নানের ছেলে জাহাঙ্গীর জোয়ার্দার (৪৫) ও তার ছেলে মোস্তাইন (১২), একই উপজেলার মালঞ্চী গ্রামের আবদুস সাত্তারের ছেলে মোস্তফা (২২)।
কেশবপুর থানার ওসি মফিজুল ইসলাম জানান, রাত ৮টার দিকে যশোরের কেশবপুর-চুকনগর মহাসড়কের বুজতলা নামক স্থানে দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। নিহত দুজন সম্পর্কে পিতাপুত্র।
গুরুতর আহত অবস্থায় আরেকজনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর সেখানে তার মৃত্যু হয়। নিহতদের লাশ কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
আই নিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























