গাজীপুর প্রতিনিধি
কোট টাইপরা ‘স্মার্ট মাদক ব্যবসায়ী’!
সংগৃহীত ছবি
দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি গণপরিবহনে মাদকের চালান ঢুকবে রাজধানীতে-এমন তথ্যে মহাসড়কে টহল জোরদার করেন গাজীপুর র্যাব সদস্যরা।
গতকাল রোববার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর হাইটেক পার্কের সামনে তল্লাশি চালিয়ে একটি বাসে সন্ধান মেলে এক মাদক ব্যবসায়ীর। লোকটিকে দেখে বোঝার উপায় নেই সে মাদক ব্যবসায়ী। কোট টাইপরা স্মার্ট লোকটির কাছেই পাওয়া গেল ব্যাগভর্তি ফেনসিডিল। তার কাছে থাকা কালো রঙের ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৭০ বোতল ফেনসিডিল।
গাজীপুর র্যাব-১-এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, আটকৃত মাদক ব্যবসায়ীর নাম দিলোয়ার হোসেন। ষাটোর্ধ্ব এই ব্যবসায়ী ঢাকা, আশুলিয়া, গাবতলীসহ বিভিন্ন স্থানে অভিনব কৌশলে মাদক সাপ্লাই দিয়ে আসছিলেন। প্রতি দুই থেকে তিন দিন পরপর সে মাদকের চালান নিয়ে রাজধানীতে প্রবেশ করত। আটককৃত ওই ব্যক্তিকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
আইনিউজ/বিএম
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























