ঢাকা, শনিবার   ১৬ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১ ১৪৩৩

শাহ সোহেল

প্রকাশিত: ১১:১৯, ২৪ এপ্রিল ২০২৬
আপডেট: ০০:০৩, ২৫ এপ্রিল ২০২৬

চেরি

শাহ সোহেল

শাহ সোহেল

গতবার তুমি এসেছিলে 
চলেও গেলে নিশ্চুপ চুপিচুপি 
এবার এসেছ আগাম 
দেখাও দিয়েছ-
মিলেছে কি চাওয়া পাওয়ার হিসেব!

হাল খাতায় লিখেছ কি 
নতুন করে আমার নাম 
নতুন ঘ্রানে নতুন শোভায় মুছেছ কি 
পুরনো বদনাম।

তুমি জানো-কি না জানো
মনের অন্দরে ফাগুন নামে,
নিঃশব্দে জেগে ওঠে
ভালোবাসার অদ্ভুত ছোঁয়া।

তাই যদি হয় 
ফুলেল দ্বারায়
নিও তুমি শুভেচ্ছা 
তোমার তরে 
ফাগুন আসুক
জাগুক ভালোবাসিবার ইচ্ছা।

শাহ সোহেল, লন্ডন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়