আন্তর্জাতিক ডেস্ক
পর`মা`ণু হা`মলা`র পক্ষে নন ট্রাম্প, ইরানের সঙ্গে সমঝোতার ইঙ্গিত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে আগ্রহী নন। বরং প্রচলিত সামরিক শক্তিতেই যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “আমি কেন পরমাণু অস্ত্র ব্যবহার করতে যাব? প্রচলিত উপায়ে আমরা ওটা (পরমাণু ছাড়াই) ধ্বংস করেছি।” একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, “আমি চাই না পরমাণু অস্ত্র ব্যবহার করতে। এই অস্ত্র কাউকেই ব্যবহার করতে দেওয়া উচিত নয়।”
ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা প্রসঙ্গে ট্রাম্প জানান, তিনি তাড়াহুড়া করে কোনো চুক্তিতে যেতে চান না। বরং ইরানের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানের পথে এগোতে চান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, সম্ভাব্য যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে তেহরান তাদের সামরিক ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারে। তবে এতে খুব বেশি লাভ হবে না বলেই মনে করেন তিনি।
ট্রাম্পের এই অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে পরমাণু অস্ত্র ব্যবহারের মতো সংবেদনশীল ইস্যুতে তার এই বক্তব্যকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ইএন/এসএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























