বগুড়া প্রতিনিধি
বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ভুট্টা ব্যবসায়ীর
প্রতীকী চিত্র
বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেলের চাকা পিছলে পড়ে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে আহসান হাবিব (৩৫) নামের এক ভুট্টা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের ফুলতলা মাটির মসজিদ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আহসান হাবিব উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল জামালপুর গ্রামের মৃত সামস উদ্দিনের ছেলে। তিনি নয়মাইল হাটে ভুট্টা কেনা-বেচার ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহসান হাবিব মোটরসাইকেল করে বগুড়ার দিক থেকে নয়মাইলের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলের চাকা স্লিপ করে মহাসড়কে পড়ে যায়। এ সময় শাহ ফতেহ আলী নামের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় আহসান হাবিব।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আইনিউজ/বিএম
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























