চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৬, ১১ মার্চ ২০২১
ছাত্রকে পেটানো সেই মাদ্রাসাশিক্ষক ইয়াহিয়া কারাগারে
ইয়াসিনকে পেটানো শিক্ষক ইয়াহিয়া
চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসার শিক্ষার্থী ইয়াসিনকে পেটানো শিক্ষক ইয়াহিয়াকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদা এ আদেশ দেন। বুধবার (১০ মার্চ) বিকেলে রাঙ্গুনিয়ার সাফরভাটা এলাকা থেকে ওই শিক্ষকে আটক করা হয়। শিশুটিকে নির্যাতনের অভিযোগে তার বাবা বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার শিশু ইয়াসিনের জন্মদিন ছিল। তাই তার বাব-মা বিকেলে মাদ্রাসায় আসেন। কিন্তু ফেরার সময় মা-বাবার সঙ্গে বাড়ি যাওয়ার বায়না ধরে শিশু ইয়াসিন। এক পর্যায়ে মা-বাবার পিছু পিছু মাদরাসার মূল ফটকের বাইরে চলে আসে সে।
ইয়াসিনের এমন বায়নায় ক্ষিপ্ত হয়ে উঠেন মাদ্রাসার হুজুর ইয়াহিয়া। ফলে শিশুটিকে বেত দিয়ে বেধড়ক পেটাতে থাকেন সেই হুজুর। কারণ একটাই কেনো সে মূল ফটকের বাইরে গিয়েছে। বেতের এমন পিটুনি খেয়ে বাঁচার আকুতি জানাতে থাকে ছোট্ট ইয়াসিন। আর এমন সময় শিক্ষার্থীদের কেউ একজন ওই ঘটনার ভিডিও ফেসবুকে আপলোড করে।
ভিডিও ভাইরাল হওয়ার পর মঙ্গলবার রাত ১২টার দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন ওই মাদ্রাসায় যান। অভিযুক্ত শিক্ষককে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত দেন তিনি। একই সাথে তাঁকে হাটহাজারীর কোনো মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ না দেওয়ারও নির্দেশ দেন তিনি।
এদিকে নির্যাতনকারী শিক্ষকের বিরুদ্ধে প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একই সাথে আগামী ১৪ মার্চের মধ্যে এ বিষয়ে আদালতকে নির্দেশ দেয়া হয়েছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























