মৌলভীবাজার প্রতিনিধি
রাজনগর হাসপাতালে নতুন জেনারেটর আসছে, কাটবে বিদ্যুৎ সংকট
ছবি: আই নিউজ
মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের উদ্যোগে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ সংকট নিরসনে নতুন জেনারেটর স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, হাসপাতালের পুরোনো জেনারেটরটি দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় রয়েছে এবং সেটি আর মেরামতযোগ্য নয় বলে সংশ্লিষ্টরা তাকে অবহিত করেছেন। নতুন জেনারেটর ক্রয় ও স্থাপন করতে ইনস্টলেশনসহ প্রায় ৩০ লাখ টাকা প্রয়োজন।
বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য মন্ত্রীর কাছে ৩০ লাখ টাকার বিশেষ অনুদান চেয়ে আবেদন করেন। পরে দ্রুতই সেই অনুদান অনুমোদন দেওয়া হয় বলে জানান তিনি।
এম নাসের রহমান আশা প্রকাশ করে বলেন, খুব শিগগিরই রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন জেনারেটর স্থাপন করা সম্ভব হবে।
নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন, “রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর বহুদিন ধরে অকেজো। এটি মেরামত অযোগ্য হয়ে গেছে বলে আমাকে কয়েকদিন আগে জানানো হয়। নতুন জেনারেটরের দাম ইনস্টলেশনসহ ৩০ লাখ টাকা লাগে। আমি সঙ্গে সঙ্গে মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর কাছে একটি নতুন জেনারেটরের জন্য বিশেষ অনুদানের অনুরোধ করি। তিনি দ্রুতই ৩০ লাখ টাকার অনুদান অনুমোদন করেন। আশা করছি, খুব শিগগিরই নতুন জেনারেটর স্থাপন করা হবে।”
এদিকে স্থানীয়দের প্রত্যাশা, নতুন জেনারেটর চালু হলে বিদ্যুৎ বিভ্রাটের সময়ও হাসপাতালের চিকিৎসাসেবা স্বাভাবিক থাকবে এবং রোগীদের ভোগান্তি অনেকটাই কমবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























