নোয়াখালী প্রতিনিধি
কাদের মির্জার ৬ সহযোগী গ্রেফতার
কাদের মির্জা। ফাইল ছবি
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জার ছয় সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ মার্চ) বিকেলে তাদের গ্রেফতার করা হয়।
বসুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, ইকবাল চৌধুরী (৪৭), মহিউদ্দিন (৪০), আবুল খায়ের বিপুল (৩০), জাকের হোসেন সাহাবউদ্দিন (৩৬), ইউসুফ নবী (৪২) ও আবদুল মালেক (৪৪)।
গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট বাজারে আবদুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদল সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ ফেব্রুয়ারি রাতে তিনি মারা যান।
এরপর মঙ্গলবার উপজেলার বসুরহাট পৌরসভা চত্ত্বরে রাত ৯টার দিকে উভয়পক্ষের মধ্যে পুনরায় গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আলা উদ্দিন নামে যুবলীগের এক কর্মীও মারা যান।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























