রাজশাহী প্রতিনিধি
আপডেট: ১১:৩৮, ১১ জুন ২০২১
রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুন) সকালে হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতদের মধ্যে ৭ জন করোনা পজিটিভ আর ৮ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত ১৫ জনের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের ছয়জন ও নাটোরের একজন রয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফনের জন্য স্বজনদের বলা হয়েছে।
রামেক হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ভর্তি রয়েছেন ২৯৭ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।
ডা. সাইফুল ফেরদৌস বলেন, রাজশাহী মেডিকেল কলেজে ১৮৮ জনের করোনার নমুনা পরীক্ষা করে ৭৩ জনের পজিটিভ রেজাল্ট এসেছে। অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭৪ টি নমুনা পরীক্ষার পর পজিটিভি রেজাল্ট এসেছে ১৬৪ জনের। এর মধ্যে রাজশাহীতে ৭০ জন, নাটোরে ৪৪ জন, নওগাঁয় ২০ জন ও চাঁপাইনবাবগঞ্জের ২৯ জন করোনা পজিটিভ হন।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























