নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৩২, ১২ জুন ২০২১
পুলিশের অভিযানে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলো ১২০টি মরা মুরগী
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস হাউজের পাশের একটি রেস্টুরেন্ট থেকে ১২০টি মরা মুরগি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে সাতজনকে।
শনিবার দুপুরে বিমানবন্দরের সীমানার ভেতরে থাকা রেস্টুরেন্টটিতে অভিযান চালিয়ে মুরগিগুলো উদ্ধার করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক ঢাকাটাইমসকে বলেন, দুপুর তিনটার দিকে এপিবিএনের সদস্যরা রেস্টুরেন্টটিতে অভিযান চালায়। পরে সেখানে ২০০টি মুরগি পাওয়া যায়। এর মধ্যে ১২০টি মরা মুরগি উদ্ধার করা হয় এবং সাতজনকে আটক করা হয়। অভিযানের সময় সেখানে ম্যাজিস্ট্রেট ছিলেন। আমরা আটকদের ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠিয়েছি। সেখানেই তাদের বিচার হচ্ছে।
আটকদের মধ্যে রেস্টুরেন্টটির ম্যানেজার, স্টাফ ও মরা মুরগি বহন করা গাড়ির চালক রয়েছেন বলে জানান জিয়াউল হক।
আইনিউজ/এসডি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























