নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৪৮, ১৪ জুন ২০২১
গুলশানে সুইমিংপুলের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
রাজধানীর গুলশানের একটি বহুতল ভবনের সুইমিংপুলের পাশ থেকে ইসরাত জেবিন মিতু (২৮) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৪ জুন) সন্ধ্যায় গুলশান-২ এর ৬৯ নম্বর রোড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে ১০তলা ভবনের ছাদ থেকে পড়ে ইসরাত জেবিন মিতুর মৃত্যু হতে পারে। তবে তিনি ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত ইসরাত জেবিন মিতুর স্বামীর নাম নাঈম আহমেদ রাতুল। তিনি ‘আরপি কনস্ট্রাকশন’ নামে একটি আবাসন কোম্পানির পরিচালক। মিতুর শ্বশুরের নাম ফরিদ আহমেদ ভূঁইয়া।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘সোমবার সন্ধ্যার দিকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখান থেকে ইসরাত জেবিন মিতু নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তিনি ভবন থেকে পড়ে মারা গেছেন। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা—এ ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা জানতে পেরেছি—মিতু গুলশানের ৬৯ নম্বর রোডের ৯ নম্বর বাড়ির নয়তলায় বসবাস করতেন। ওই ভবনটি ১০তলা। তার পাশের সড়কে মিতুর মরদেহ পড়েছিল।’ মিতুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























