নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:১৩, ১৫ জুন ২০২১
রামেক করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৫ জুন) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যান। এর আগে গত রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১২ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, রাজশাহীর দুইজন ও নওগাঁর একজনের করোনা পজিটিভ ছিল।
এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর একজন করে রোগী উপসর্গ নিয়ে মারা গেছেন। চাঁপাইনবাবগঞ্জের মৃত আরেকজনের করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ হলেও তিনি শ্বাসকষ্ট নিয়ে করোনা ইউনিটে ছিলেন।
মঙ্গলবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩২৫ জন রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৮ জন। হাসপাতালের করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ২৭৩টি।
আইনিউজ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল

























